দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার। ভালোমানের সিনেমা ও দর্শক খরায় ঐতিহ্যবাহী হলটি বন্ধের পথে। এর আগে ঢাকা মেইলের প্রতিবেদনে উঠে এসেছিল দেশের বৃহত্তম হলটি বন্ধের খবর। এরইমধ্যে হলটি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে হল কর্তৃপক্ষ।
সিনেমা হল
দক্ষিণী তারকা প্রভাসের নতুন সিনেমা ‘রাজা সাব’ নিয়ে ভক্তদের উন্মাদনা মাত্রা ছাড়াল। সিনেমা হলে আগুন ধরিয়ে দিলেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
১৯৬০-এর দশকের গোড়ার দিকে আফগানিস্তানে সমৃদ্ধ চলচ্চিত্র সংস্কৃতির প্রতীক হিসেবে পরিচিত কাবুলের ঐতিহাসিক এরিয়ানা সিনেমা হল ভেঙে ফেলা হয়েছে। গত ১৬ ডিসেম্বর সিনেমা হলটি উচ্ছেদ শুরু করা হয়।
ভ্যাটিকানে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে হলিউডের জনপ্রিয় অভিনেতা ও নির্মাতাদের উদ্দেশে সিনেমা হলের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিও।
কানাডার ওন্টারিও প্রদেশের একটি সিনেমা হলে পরপর অগ্নিসংযোগ ও গুলিবর্ষণের ঘটনার পর বেশ কয়েকটি ভারতীয় সিনেমার প্রদর্শনী সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।
যশোরের ঐতিহ্যসমুহের একটি, দেশের বৃহত্তম ‘মণিহার’ সিনেমা হল ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন মালিকপক্ষ। অব্যাহত লোকসানের কারণে হলটি আর টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না বলে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন।
দেশের বৃহত্তম সিনেমা হল যশোরের মণিহার। এক সময় এটি ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হল। সারা বছর লেগে থাকত সিনেমাপ্রেমীদের ভিড়। এখন মণিহারের সেদিন আর নেই। দুই ঈদ ছাড়া দর্শকরা এমুখো হওয়ার প্রয়োজন বোধ করেন না।
বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় শোকপ্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।
খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে আবার প্রদর্শনী চালু হয়।
লোকসানের বোঝা বইতে না পেরে কয়েক বছর ধরে মাঝে মাঝে বন্ধ রাখা হয় মধুমিতা সিনেমা হল। সপ্তাহ খানেক আগে সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমা হলটি একেবারে বন্ধের। তবে সিদ্ধান্ত থেকে ফিরে এসেছেন মধুমিতার কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদ।